ঢাকা
logo
প্রকাশিত : December 24, 2025

আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাকের পিয়ন নিহত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাকের পিয়ন মমতাজ আলী (৫৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে টেবুনিয়া-চাটমোহর সড়কের ফায়ার সার্ভিসের পাশে চকধলেশ্বর নামক স্থানে। নিহত মমতাজ ভাঙ্গুড়া উপজেলার বেতয়ান ব্র্যাক শাখার পিয়ন বলে জানা গেছে।

হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ ২৪ ডিসেম্বর সকালে দিকে দিলপাশা গ্রামের মৃত ওসমান গনি মিয়ার ছেলে ভাঙ্গুড়া বেতয়ান শাখার পিয়ন মমতাজ আলী অফিসের কাজের জন্য সিএনজি যোগে পাবনা যাচ্ছিলেন।

এসময় টেবুনিয়া-চাটমোহর সড়কের ফায়ার সার্ভিসের পাশে চকধলেশ্বর নামক স্থানে পৌঁছা মাত্রই সিএনজি চালকের পাশে বসে থাকা যাত্রী ঘুমিয়ে পড়ছিলেন। এসময় চালক ঘুমন্ত যাত্রীকে ধরতে গিয়ে সিএনজি নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার উপর উল্টে গেলে মমতাজ আলী রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে আটঘরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত মমতাজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram