ঢাকা
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:২৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেগমগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ও চৌমুহনী পৌরসভা এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির উদ্যোগে এই আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন স্লোগান দেন।

নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনরায় গণতন্ত্রের পথে ফিরে আসবে। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি ঐতিহাসিক ও প্রেরণাদায়ক দিন।

আনন্দ মিছিলে উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী, বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সাইফুল, উপজেলা বিএনপি, চৌমুহনী পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram