ঢাকা
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৫

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইসসহ বিপুল পরিমাণ মাদক সংশ্লিষ্ট আলামত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক লেনদেনে ব্যবহৃত নগদ অর্থ, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের কার্যক্রম চলছিল।

এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কেএনাইন ইউনিটের সহায়তায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে একটি বসতবাড়ির আলমারি ও সানশেড থেকে ১ হাজার ২৫০টি ইয়াবা ট্যাবলেট, ২২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং মাদক লেনদেনে ব্যবহৃত ১ লাখ ১৮ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।

এ ছাড়া কয়েকটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা আলামত আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram