ঢাকা
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৪, ২০২৫

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বুধবার(২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান নিজেই।

রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

সেই আলোচনায় আমাকে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী করা হবে বলে জানানো হয়েছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই শর্তে আমি ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছি। প্রার্থীতার বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিবে বিএনপি।

রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে।

সে ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের মনোননয়নের বিষয়টি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা এ আসনের বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এখন পর্যন্ত ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের মাত্র একটিতে বিএনপি প্রার্থীর নাম প্রকাশ হলেও বাকি ৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram