ঢাকা
logo
প্রকাশিত : December 23, 2025

গণমাধ্যমে হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় ঈশ্বরদী প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের আহবায়ক মাহবুবুর রহমান পলাশ, রাজনীতিবিদ আতাউর রহমান পাতা, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহাবুবুল হক দুদু, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসানুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি জাহিদুল আলম সনু।

প্রেসক্লাবের সহসম্পাদক ওহিদুজ্জামান টিপু'র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহসম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম দিপু, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য ওহিদুজ্জামান মিন্টু, আকরাম রায়হান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ মরহুম শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ গুলি করে হত্যা করেছে। আমরা ওই ঘটনার জন্য নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করেছে একটি গোষ্ঠী। তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কাজটি করেছে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সাংবাদিকদের অফিসে হামলা করে লুট করে আগুন দিয়ে তাদের দমানো যাবে না।

এর আগেও দৈনিক আমার দেশ, দিগন্ত চ্যানেল বন্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। সেই ধারাবাহিকতায় আজকে এধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। আগামীতে যেন আর কোন পত্রিকা অফিসে হামলা ভাংচুর না করা হয় সেজন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।

এসময় সাংবাদিক, শিক্ষক, মানবাধিকার সদস্য, সাহিত্য সংস্কৃতি কর্মী, পরিবেশবাদী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram