ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৫

মাধবপুরে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় পথচারী নিহত

ইলিয়াস কাঞ্চন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে অজ্ঞাতনামা একটি যানবাহনের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি পালিয়ে যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram