ঢাকা
logo
প্রকাশিত : December 22, 2025

বিরামপুরে বিএসটিআইয়ের অভিযান: দুই বেকারি ও দুই হোটেলকে জরিমানা

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর পৌর শহরে মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক পরিচালিত হঠাৎ অভিযানে দুইটি বেকারি ও দুইটি খাবার হোটেলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিরামপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বিএসটিআইয়ের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত জেমি বেকারিকে ১০ হাজার টাকা এবং মা–বাবার দোয়া বেকারিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পৌর শহরের ঢাকা মোড়ে অবস্থিত নিরিবিলি খাবার হোটেলকে ১ হাজার টাকা ও ক্লাসিক হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন।
অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক শামীম আজাদ বকুল। সার্বিক তদারকিতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

বিএসটিআই সূত্র জানায়, অভিযানে দুইটি বেকারি প্রতিষ্ঠান থেকে মোট ২২ হাজার টাকা এবং দুইটি খাবার হোটেল থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর জেলা বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক শামীম আজাদ বকুল বলেন, “অফিস আদেশ অনুযায়ী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram