ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৫

গফরগাঁওয়ে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টা থেকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে পার্শ্ববর্তী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে’র ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা। এ সময় সেনাবাহিনী সদস্য এবং রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ব নোটিশ ছাড়া উচ্ছেদ অভিযান পরিচালনা করায় এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। অভিযানে প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে গফরগাঁও রেল লাইনের পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ে সম্পত্তির উপরে অবৈধভাবে অর্ধ শতাধিক স্থাপনা গড়ে তোলে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন কতিপয় ব্যক্তিরা। উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram