

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ৭৫টি গীর্জায় সাড়ে ৩৭ মেট্রিক টন জিএর চালের ডিও বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে জিআর চালের ডিও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদ, জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী মিলন কুমার, মহেষ পালসহ বিভিন্ন চার্চের সভাপতি ও সাধারণ সম্পাদক।
