ঢাকা
logo
প্রকাশিত : December 22, 2025

সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী কয়ছর

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কয়ছর এম আহমেদ।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্যে কয়ছর এম আহমদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও আমাদের দলীয় নির্দেশনা মেনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয় সেই কামনা করছি। দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে নির্বাচনের অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ও আইন মেনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম ও ধানের শীষ প্রতীকের বার্তা নিয়ে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কাছে আহ্বান করবো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সব ধরনের পদক্ষেপ গ্রহন করবেন। বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, মইন মল্লিক মইন উদ্দিন সুহেলসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram