ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র তুললেন ২ স্বতন্ত্র প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দুই স্বতন্ত্র প্রার্থী।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন এই মনোনয়ন সংগ্রহ করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর মধ্যে সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ উপস্থিত থাকলেও আব্দুল সালাম তুহিনের পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া প্রার্থী সাবেক এমপি আমিনুল ইসলামের মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কার কথা জানিয়ে মনোনয়ন ফরম সংগ্রহের কথা জানান এই দুই বিএনপি নেতা।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলের প্রার্থী বদলের দাবিতে বঞ্চিত প্রার্থীরা একাট্টা হয়ে অন্তত ১২ বার মশাল মিছিল, মতবিনিময় ও আলোচনা সভা, রেলপথ অবরোধ করেছেন।

বঞ্চিত দুই মনোনয়ন ফরম সংগ্রহ করা প্রার্থীরা ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়ার অভিযোগ করছেন সাবেক এমপি ও আসন্ন নির্বাচনে মনোনয়ন পাওয়া আমিনুল ইসলামের বিরুদ্ধে।

এর আগে গত ১৫ ডিসেম্বর নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমিনুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন মোবাইল ফোনে বলেন, ‘দলের প্রার্থী পরিবর্তন হতে পারে। দু-এক দিনের মধ্যেই ফলাফল আসতে পারে। তাই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি, তৃণমূলের কর্মী-সমর্থক ও এই মানুষের উন্নয়নের কথা ভেবে দল সিদ্ধান্ত নেবে।’

বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, ‘দলের মহাসচিব ঘোষণা দিয়েছেন, এটি চূড়ান্ত মনোনয়ন নয়। দল একজনকে মনোনয়ন দিলেও তৃণমূলের নেতাকর্মীরা তাকে চায় না। এ নিয়ে তীব্র আন্দোলনও হচ্ছে। আশা করি, মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময় ২৯ ডিসেম্বরের আগেই দল এ নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং আমাকে মনোনয়ন দেবেন।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram