

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে দিয়ে গৌরব ও সাফল্যের ধারায় সমৃদ্ধ নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ৯০ বছর পূর্তি লেখা সম্বলিত বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়। তারপর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তণ শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে ৯০ বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার মিঞা মোহাম্মদ আকবার আজিজী।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী এমএন্ডকিউ পরিদপ্তর ঢাকা সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলম, নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মাজহরুাল ইসলাম তরু, নবাবগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া ও ৯০ বছর পূর্তি উদযাপন কমিটির সমন্বয়ক ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমান।
আলোচনার সভার শুরুতে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রকাশিত “স্বরণিকা’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এরপর ৯০ বছর পূর্তি উৎসব উপলক্ষে একটি কাটা হয়।
পরে স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা। শেষে ঐতিহ্যবাহী গম্ভিরা গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পিরা গান পরিবেশন করেন।
