ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2025

মহেশখালীতে শহীদ ওসমান হাদীকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে একজন গ্রেপ্তার

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালীতে শহীদ ওসমান হাদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নুরুল আব্বাস (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নুরুল আব্বাস কুতুবজোম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দৈলারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আবুল কালামের সন্তান।

পুলিশ সূত্রে জানা যায়, শহীদ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগের ভিত্তিতে ২০ই ডিসেম্বর রাত ৯টায় মহেশখালী থানার এএসআই উত্তম বড়ুয়া ও এএসআই লিংকনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে নুরুল আব্বাসকে আটক করা হয়।

পুলিশ আরো জানায়, ওই পোস্টগুলোর কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram