ঢাকা
logo
প্রকাশিত : December 20, 2025

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরেক যুবক। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) তুরং ও বরমসিদ্ধিপুর সীমান্তে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—কোম্পানীগঞ্জের পূর্ব তুরং এলাকার আশিকুর রহমান ও একই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের মো. ইয়াকুব উদ্দিন। এসময় পূর্ব তুরং এলাকার মোশাঈদ নামে একজন গুরুতর আহত হন।

পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে আশিকুর ও মোশাঈদ তুরং সীমান্ত এলাকায় গেলে, তাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে ভারতীয় খাসিয়া আদিবাসীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিকুর রহমানের। আহত মোশাঈদ সেখান থেকে পালিয়ে আসে। এর ঘণ্টাখানেক পর বরমসিদ্ধিপুর সীমান্ত এলাকায় যায় ইয়াকুব উদ্দিন। তাকে লক্ষ্য করেও গুলি ছোড়ে খাসিয়ারা। বেশ কয়েকটি গুলি তার গায়ে লাগে। পরে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram