ঢাকা
logo
প্রকাশিত : December 19, 2025

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনার দুই তরুণের মৃত্যু, পুলিশ বক্স ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ ও পুলিশ বক্সে ভাঙচুর করে।

দুইজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ ও নিহতদের স্বজনরা।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর-পচাপুকুর মহল্লার শাহ আলমের ছেলে রিফাত আলী (১৮) ও চান্দলাই-জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ আহমেদ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের সার্কিট হাউস মোড়ে রিফাত ও সোহাগের বহনকারী মোটরসাইকেল থামানোর সংকেত দেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পুলিশের সংকেত ভেঙ্গে তারা দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করছিলো। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় রিফাত। স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পথে মারা যান তিনি।

সোহাগের বাবা আশরাফুল ইসলাম, ধাওয়া খেয়ে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে রিফাত ও সোহাগ। এতেই তাদের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের উপর একজনের মরদেহ রেখে অবরোধ করে। পরে বিশ্বরোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পুলিশ বক্সের আসবাবপত্র বাইরে এনে আগুন জ্বলিয়ে দেয়।

অন্যদিকে, ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকার পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা। সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুনে দেয়া হয়। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে।

সন্ধ্যা সাড়ে ৭ টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সড়ক অবরোধ চলছিলো এবং ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram