

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নছমুদ্দিন দেওয়ানী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সামসপাড়া টি এন্ড টি অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার থানাহাট বাজারের সিনামা হল মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার সকালে নছমুদ্দিন দেওয়ানি রাস্তার ধারে রোদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি গাড়ির নিচে পিষ্ট হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি নিয়ে অভিযোগ দিতে অপারগতা জানিয়েছে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
