

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আকলিমা আক্তার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আকলিমা আক্তার এ উপজেলায় যোগদান করে সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ রাইসুল ইসলাম এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পদায়নকৃত নবাগাত ইউএনও আকলিমা আক্তার সাবেক ইউএনও আবদুল কাইয়ূম এর স্থলাভিষিক্ত হলেন। মঠবাড়িয়ায় যোগদানের আগে তিনি যশোর জেলা প্রশাসক কার্যালয় সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
