ঢাকা
logo
প্রকাশিত : December 18, 2025

বর্ণাঢ্য আয়োজনে পত্নীতলায় অভিবাসী ও প্রবাসী দিবস পালিত

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: "দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স পাঠিয়ে গড়বো স্বদেশ" প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়। উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত থেকে দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, মৎস্য অফিসার মোছা.রুজিনাপারভীন, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, প্রবাসী কল্যাণ ব্যাংক পত্নীতলা শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়াহাব, মহিলা বিষয় অফিসার মনোরঞ্জন পাল, সমবায় অফিসার শামসুল হক, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, এনজিও ফোরাম পত্নীতলার সমন্বয়কারী মো.আসির উদ্দিন, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় প্রবাস জীবনে বিভিন্ন প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন প্রবাস ফেরত চক মহেশ গ্রামের আবুল কালাম আজাদ, আতোয়ার। অভিবাসনের জন্য যারা দেশের বাইরে যাবেন তাদের বিএমআইটি কার্ড নিয়ে দক্ষতা নিয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram