ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৮, ২০২৫

ঝুঁকি নিয়ে যাতায়াত, প্রশাসনের সংস্কারের আশ্বাস

মোঃ রাকিবুল ইসলাম, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে বালিপারা ইউনিয়ন আলীম মাদরাসা সংলগ্ন খালের উপর নির্মিত কাঠের পুলটি নড়বড়ে অবস্থায় হেলে পড়েছে। প্রতিদিন এ পুলটি থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচল করে। পুলটি ভেঙে যাওয়ায় যেকোন মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে গেলে স্থানীয়রা দি বাংলাদেশ টুডে কে জানায়, দীর্ঘদিন ধরে পুলের কাঠ নষ্ট হয়ে গেলেও এর কোন সংস্কার হচ্ছে না। বর্তমানে পুলটি অত্যন্ত ঝুকিপূর্ণ। জরুরি মেরামত না করা হলে বড় ধরনের বিপদ হতে পারে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ হাফিজুর রহমান দি বাংলাদেশ টুডে কে বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সমন্বয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে বালিপারা ইউপি চেয়ারম্যান বাবুল তালুকদার মুঠোফোনে জানান, ইউএনও স্যার নির্দেশ দিয়েছেন খুব শীঘ্রই চলাচল উপযোগী করা হবে এবং সামনের এডিবি বরাদ্দের মাধ্যমে পুলটি সংস্কারর করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram