ঢাকা
logo
প্রকাশিত : December 17, 2025

আটঘরিয়ায় ৭৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড এবং উফশী বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাঙ্গণে কৃষি অধিদপ্তরের আয়োজনে এসময় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।

আটঘরিয়া উপজেলার কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা এসএম নাজমুল হোসাইন, অতিরিক্ত কৃষি অফিসার শাহাবুদ্দিন আহমেদ, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত,
উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা নুর-ই-আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাবর আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা লতা খাতুন প্রমুখ।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না জানান, ৩৫০ কৃষকের মাঝে বোরো হাইব্রিড ধান বীজ, বোরো উফশী ধান বীজ ৪০০ জনসহ মোট ৭৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

৪০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram