ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০২৫

গৌরীপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা নয়ন গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য এখলাস উদ্দিন নয়ন (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, এখলাস উদ্দিন নয়নের বাড়ি উপজেলার কোনাপাড়া গ্রামে। তিনি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেফতার করে। পরের দিন বুধবার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিন বলেন, এখলাস উদ্দিন নয়নকে ২০২৪ সালের নভেম্বর মাসে গৌরীপুর থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram