ঢাকা
logo
প্রকাশিত : December 17, 2025

ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ধরা

প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার এক পলাতক আসামিকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়।

আটককৃতের নাম আবুল কালাম আজাদ (৪৮)। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক মামলার এজাহারভুক্ত একজন আসামি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালাতে পারেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল ও কাগজপত্র যাচাই করা হচ্ছিল। 

একপর্যায়ে ওই ব্যক্তি ভারতে যাওয়ার জন্য এক্সিট সিল নিতে ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দিলে সিস্টেমে তার নাম ব্ল্যাকলিস্টে থাকার বিষয়টি শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি বিস্ফোরক মামলার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram