ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০২৫

হবিগঞ্জ বিনামূল্যে চক্ষু চিকিৎসা, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

হবিগঞ্জে প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের বাগুনীপাড়া অংকুর ক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মো. মহিবুর রহমান মাসুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল আলম রিপনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন-এডভোকেট মরহুম আতিক উল্লাহ এমপির সহধর্মিণী আলহাজ্ব আমিনা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুস সালাম ইকবাল, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক আলী, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জালাল আহমদ, হবিগঞ্জ আইনজীবী সমিতির লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট অলিউর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সমাজসেবক আব্দুল আউয়াল, আলাই মিয়া, শিক্ষক মো. আব্দুল জব্বার, অংকুর ক্লাবের সাবেক সভাপতি মকছুদ আলী মেম্বার, মো. জিয়াউর রহমান আমিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মো. আব্দুল আলী প্রমুখ।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও ক্লাবের আজীবন সদস্যদেরকে ক্রেস্ট উপহার প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এর আগে ক্লাবের আয়োজনে দেওয়া হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram