ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2025

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে পৌর আওয়ামী লীগের এক নেতাসহ একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার মামলা নং-০৯, তারিখ ২৮/০৮/২০২৪, ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩০৭/৩২৬/৫০৬/১১৪/১০৯/৩৪ পেনাল কোডের একটি মামলার প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দাউদকান্দি পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. লিটন সওদাগরকে গ্রেপ্তার করা হয়। সে পৌরসভার ৪ নং ওয়ার্ড উত্তর সতানন্দী গ্রামের মৃত রহম আলী সওদাগরের ছেলে। এছাড়াও পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। ধৃত আসামীদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram