ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2025

সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান বিজয় দিবস উদযাপন

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।এছাড়া দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্র অংকন প্রতিযোগিতা, হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নত মানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এরপর সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram