

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া সার্কেল এসপি রবিন হালদার, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী, কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশ, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আহব্বায়ক আফতাব উদ্দীন আহমেদ, সাবেক উপজেলা কমান্ডার শেখ নজরুল ইসলাম, ছাত্র প্রতিনিধিসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এর পূর্বে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
