ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2025

কক্সবাজার বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ লাইনস লাগোয়া একটি বাস কাউন্টারের পার্কিংয়ে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘দোয়েল এক্সপ্রেস’ নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের বাসে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরে নিশ্চিত হওয়া যাবে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বাসটির সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই নিরাপদ দূরত্বে সরে যান। প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলতে না পারলেও কেউ কেউ ধারণা করছেন, সিগারেটের আগুন থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি ছমি উদ্দিন বলেন, বাস চালকের সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনার সময় বাসের হেলপার ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। কোনো দুর্ঘটনাবশত আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram