ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০২৫

কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. নাছের রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ তাপস কুমার তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম, উপজেলা নির্বাচন অফিসার আঃ সত্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিপঙ্কর চন্দ্র, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধাসহ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ।

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কাঠালিয়া উপজেলা প্রশাসন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram