

বাগেরহাট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ।
সোমবার বিকেলে বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার মোঃ মোত্তালেব হোসেনের কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময়, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র করেছি। বিভিন্ন দল ও মতের প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহন করবে। আমরা আশা করি সকলের সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
