ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৫, ২০২৫

শান্তিগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর খালের মুখ ভাঙ্গা বন্ধকরণ ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর খালের মুখ ভাঙ্গা বন্ধকরণ ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।

ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মোহন, ইউপি সদস্য আশিক মিয়া, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শহীদন নুর আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি আবু সাইদ, সহ সভাপতি খলিলুর রহমান, এনজিও প্রতিনিধি সাজ্জাদ হোসেন, ফসল রক্ষা বাঁধের পিআইসি কমিটির সভাপতি রায়হান আহমদ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ।

এসময় কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণে সরকারি নীতিমালা অনুযায়ী গণশুনানির মাধ্যমে এলাকার প্রকৃত কৃষক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের কমিটি গঠন করা হয়েছে। বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সকল পিআইসিকে সরকারের বেধে দেয়া সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাউবো সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষকদের নিয়ে পিআইসি কমিটির মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram