ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩২
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২৫

হাদির উপর হামলার প্রতিবাদে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: ঢাকায় শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসস্ট্যান্ডে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর, ২০২৫) বিকেল ৫টায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পুঠিয়া মডেল মসজিদ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল জব্বার চান্দু।

বক্তারা বলেন, সংসদ সদস্য প্রার্থীর উপর হামলা পরিকল্পিত ও নিন্দনীয়। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

প্রায় ৫০-৬০ জন বিএনপি নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেন। কর্মসূচিটি বিকেল ৫টা ২০ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram