

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের ছোট ভাই আওয়ামী যুবলীগ নেতা মোঃ হামিদুর রহমান বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মধুখালী সদর হাসপাতালের সামনে থেকে মধুখালী থানা পুলিশ বাবুল মিয়াকে গ্রেফতার করে। তথ্য অনুসন্ধানে জানা যায়, মধুখালী থানায় তার বিরুদ্ধে কোন মামলা নাই।
বাবুল মিয়ার গ্রেফতারের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই মোঃ রুস্তুম আলী জানান, ৫ আগস্ট ২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা মামলায় তাকে আটক করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) আইনী প্রক্রিয়ার মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাবুল মিয়া ফরিদপুর চিনিকলের একজন মৌসুমী শ্রমিক হিসেবে কর্মরত।
