ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২৫

সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ পেইজ ২: পৌর শহর থেকে দুইজন আটক

একে মিলন, ​সুনামগঞ্জ: নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে সুনামগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট’ এর দ্বিতীয় পর্যায় হিসেবে শনিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। ​

আটককৃতদের মধ্যে একজন হলেন নিষিদ্ধ সংগঠনের সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জগলুল। তাকে সুনামগঞ্জ পৌর শহরের বনানী পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জগলুল ‘দূত বিচার’ এজাহারভুক্ত মামলার আসামী।

​অন্যদিকে, রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের কালীবাড়ি এলাকা থেকে আওয়ামী লীগের জেলার উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিককে আটক করা হয়েছে। পুলিশ তাকেও একটি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য হিসেবে চিহ্নিত করেছে।

​সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram