

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধানের শীষ সমর্থক গোষ্ঠি আয়োজিত ঐতিহাসিক ডাকবাংলো মাঠে দোয়া মাহফিলে মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠির আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল।
মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠির সদস্য সচিব সেকেন্দার আলী ও যুগ্ম সদস্য সচিব মতিউর রহমান মতির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজীদ হোসেন পলাশ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম টুটুল প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন ৪৮, নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল। প্রধান অতিথি নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
