

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. মাহবুবুর আলম ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, শিক্ষক মাওলানা মোঃ আব্দুল আহাদ, হেফাজত নেতা লুৎফুর রহমান জাকারিয়া, ছাত্র প্রতিনিধি রাজ মোস্তাকিম এবং মাযহারুল ইসলাম প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা এনাম উদ্দিন।
বক্তরা বলেন, বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, যারা জনগণকে অধিকার আদায়ের সংগ্রামে সচেতন ও উদ্দীপ্ত করতেন। তাদের হত্যা করে মূলত বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তিকেই দুর্বল করতে চেয়েছিল ঘাতকরা। এর প্রধান লক্ষ্য ছিল স্বাধীনতার ঊষালগ্নে উদীয়মান বাংলাদেশকে মেধাশূন্য এবং বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করে দেওয়া, যেন সদ্য স্বাধীন জাতি মাথা তুলে দাঁড়াতে না পারে। এই দিবস আমাদের সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে পুনরুজ্জীবিত করে।
