ঢাকা
logo
প্রকাশিত : December 14, 2025

রামগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইসিটি কর্মকর্তা মো.রেহান উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, খাগড়াছড়ি জেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, জামায়াতে ইসলামী রামগড় উপজেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এসময় বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরে নিহত সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার রুহের মাগফেরাত কামনা করেন।

এছাড়াও আলোচনা সভায় রামগড় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ, সন্মানিত মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram