ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২৫

বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল ১০টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বরিশালের প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। এ সময় সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে আসেন।

শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মাহফুজুল রহমান, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম, মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা।

এছাড়া শ্রদ্ধা জানায় বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজসহ অনান্য কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তারা বলেন, বাঙালি জাতির দীর্ঘ মুক্তিসংগ্রামে যে বুদ্ধিজীবীরা নিজেদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন আগামীতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এই দিবসটি যাতে আগামী প্রজন্ম পালন করে এমন প্রত্যাশার কথাও জানান আগতরা।

এদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। দিবসটি উপলক্ষে আজ রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও শ্রদ্ধা জানান।

বেলা ১২ টায় শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

শ্রদ্ধা নিবেদন শেষে সরোয়ার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশকে মেধাশুন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram