ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২৫

মনপুরায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।

এসময় ১৯৭১ সালে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর নিহত শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ ও রুহের মাগফেরাত কামনা করা হয়। এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, মনপুরা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেপ্টেনেন্ট একেএম আব্দুদ দাইয়ান লাবিব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আল নোমান, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল, মনপুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুষার কান্তি দত্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, যুবদল আহবায়ক মোঃ সামছুদ্দিন আহমেদ মোল্লা, এনসিপি'র মুখ্য সমন্বয়ক মোঃ নুরনবী। এছাড়াও বিভিন্ন দাপ্তরিক প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ৩টি ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram