

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ সরফরাজ হোসেন, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, এএসপি কাহারোল (সার্কেল) মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ নুর হাসান, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ জোবাইদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল ইসলাম, কাহারোল থানা ওসি রোমেল বড়ুয়া, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আনিছুর রহমান, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানসহ উপজেলার পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

