

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নাশকতার মামলায় আবদুর রাজ্জাক রাজমহর নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে চরের মনসুর নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবদুর রাজ্জাক রাজমহর কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
কাজিপুর থানা পুলিশ জানায়, আবদুর রাজ্জাক সরকারি সম্পদ ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, “মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওমীলীগ নেতা আবদুর রাজ্জাক রাজ মহরের বিরুদ্ধে নাশকতার মামলা ছিলো। আজ রবিবার সকালে তাকে সিরাজগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।”
