ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪১
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৪, ২০২৫

টানা ৪ দিন ধরে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, এক অঙ্কে তাপমাত্রা

পঞ্চগড়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ গত চারদিন থেকে বিরাজ করছে। তাপমাত্রা কমে গিয়ে এক অঙ্কে নেমেছে। গত ১০ ডিসেম্বর থেকে ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ছয়টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সেই সঙ্গে ১০-১২ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যাচ্ছে মাঝে মাঝে। গত ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি রেকর্ড হয়।

সকাল থেকে সূর্যের দেখা মিলেছে তবে কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। সকালে রোদ উঠলেও রোদের তিব্রতা নেই। বিশেষ করে বালু এবং অটোইজিবাইকরা চালকরা পড়েছেন বিপাকে। রাতের বেলায় ঠান্ডার মাত্রা বেড়ে যায় সকালে সূর্য ওঠার আগে প্রচন্ড ঠান্ডার প্রকোপ। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা স্বস্তি মেলে জনজীবনে।

রোববার সকালে পঞ্চগড় পৌর এলাকার ইজিবাইকচালক রহিমুল ইসলাম রহমান জানান, বর্তমানে রোদের দেখা দিলেও কনকনে ঠান্ডায় কষ্টে আছি। সন্ধ্যা থেকে শুরু হয় শীত রাতভর প্রচন্ড শীতের প্রকোপ। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হয়।

বালুশ্রমিক এরশাদুল ইসলাম জানান, গরমের দিনে আমরা সকাল ছয়টার দিকে নদীতে নেমে বালু উত্তোলনের কাজ শুরু করতে পারি, কিন্তু বর্তমানে সকাল আটটা পর্যন্ত ঠান্ডার কারণে বালু তুলতে পারি না। আমাদের কাজে বিলম্ব হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram