ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৫

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা ও মোল্লাহাট মহাসড়কে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দ্বিগরাজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক পথচারী নিহত হয়েছেন।

অপরদিকে, সকালে মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতু এলাকায় মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামের একজন ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

বাগেরহাট জেলা পুলিশ জানায়, দুপুরে খুলনার রপসা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দিগরাজ বাজার কলেজ রোডের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক পথচারী চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয় জনতা বাসটিকে আটক পুলিশে হেফাজতে দেয়।

অপরদিকে, সকালে মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতু এলাকায় মহাসড়কে কর্মস্থলে যাবার পথে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর নামের বাইসাইকেল চালক এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত ইটভাটা শ্রমিক ঠাকুরের বাড়ী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর গ্রামে।

ফকিরহাটের দিকে পালিয়ে যাওয়া ঘাতক কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে জানান মোল্লাহাট হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram