ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৫

আঙ্গারুলী হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে আঙ্গারুলী হাওরের ফসলকে পাহাড়ী ঢল, বৃষ্টির ডুবরা পানি থেকে রক্ষা ও ফসল ঘরে তুলার রাস্তা হিসাবে কম্পার্টমেন্টাল বাধঁটি মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে আঙ্গারুলী হাওরে আঙ্গারুলী হাওরের কৃষকদের আয়োজনে বিভিন্ন গ্রামের কৃষকগণ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে মোশাররফ তালুকদার, আজিজুর রহমান, নুরজ্জামান তালুকদার, হুমায়ুন রশিদ, মাহমুদ আলী, স্থানীয় মেম্বার খলিলুর রহমান, আব্দুল কাইয়ুম, সাইকুল, ইসলাম উদ্দিন, সিরাজ, কামরুল, আশরাফ নুর, মারুফ প্রমুখ অংশ গ্রহণ করেন।

কৃষকগণ বলেন, এক ফসলী বোরো ধানের উপর নির্ভরশীল হাজার হাজার কৃষক প্রতি বছরেই বাঁধটি না হওয়ার কারনে কষ্টে ফলানো ফসল ঘরে তুলতে পারে না। আগাম পাহাড়ী ঢলে ফসলহানীর ঘটে। দীর্ঘদিন ধরে বার বার প্রশাসনের কাছে দাবী জানানেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবছরও এই বাঁধটি না হলে ৮-৯ শত কিয়ার (৩০ শতাংশে এক কিয়ায়) বোরো জমির ফসলহানীর আশংকা করছেন। তার জন্য দায়িত্বশীল কতৃপক্ষ এই বাঁধটি নির্মাণের জন্য দাবী জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram