ঢাকা
logo
প্রকাশিত : December 12, 2025

কালাইয়ে পুকুরের মাটি বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে প্রশাসনের অনুমতি না নিয়ে নিজের পুকুর খনন করে মাটি বিক্রি করার অপরাধে মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার আগে উপজেলায় জিন্দারপুর ইউনিয়নের ঘাটুরিয়া এলাকায় মাঠের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা পুকুরপাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এরপর থেকে ওই পুকুরের মাটি খনন বন্ধ রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঘাটুরিয়া গ্রামের মো. আজিমদ্দিনের ছেলে মো. এমদাদুল হক নিজ ভোগদখলীয় পুকুরের তলানী খননের কাজ শুরু করেছেন। উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়েই তিনি পুকুর খনন করে মাটিগুলো আশপাশের বিভিন্ন ইটভাটায় বিক্রি ও উর্বর কৃষি জমি ভরাট করছেন। প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে পুকুর খননের মাটি বিক্রি করায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পুকুর মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram