ঢাকা
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩২
logo
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৫

গফরগাঁওয়ে উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ প্রতিযোগিতা 'পিবাড়ীয়া গ্রুপ- ইসলামের আলো' ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষা বিস্তারে অগ্রগামী প্রতিষ্ঠান ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার উদ্যোগে এবং বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে উক্ত মাদরাসার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রতিযোগিতার অনুষ্ঠানে ৬টি বিভাগে উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

পিবাড়ীয়া গ্রুপের এ প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ ছিল 'হিফজুল কুরআন'। এছাড়াও শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর তেলাওয়াত, আযান-এককামত ও হামদ-নাত প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে শত শত দর্শক-শ্রোতারা ছিলেন মুগ্ধ।

প্রতিযোগিতায় ৬টি বিভাগে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারীদের জন্য নগদ টাকা পুরস্কার, ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং ১০০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীদের ওস্তাদদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিযোগিতায় অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্বারি ও স্বর্ণপদকপ্রাপ্ত হাফেজ মাওলানা আবু সালে মোহাম্মদ মুসা এবং আন্তর্জাতিক হাফেজ ও ইসলামি স্কলার মুফতি মাওলানা জাকারিয়া মাহমুদ এর নেতৃত্বে ১৫ জন অভিজ্ঞ বিচারকমণ্ডলী, উক্ত মাদরাসার মুহতামিম মোস্তাফিজুর রহমান (চরবহুলী) সহ শিক্ষকমন্ডলী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যার পর শুরু হয় ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলন মঞ্চে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট আলেম-ওলামা ও আমন্ত্রিত অতিথিরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram