ঢাকা
logo
প্রকাশিত : December 11, 2025

মানিকগঞ্জ শহরে দুই দফায় ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ শহরে দুই দফায় ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রথম গেইটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে আশপাশের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে মানুষজন ভয়ে আতংকিত হয়ে পড়ে। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে দেখতে পায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ককটেলের আলামত দেখতে পায়। দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে, বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের শহীদ রফিক সড়কে আইনজীবী সমিতির ২নং ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটায় দুর্বৃত্তরা। ওইসময় পাশের ফুলের দোকানপাটের লোকজন আতংকিত হয়ে পড়ে। পথচারী ও আশপাশের লোকজন নিরাপদ স্থানে সরে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করে।

পর পর দুইবার ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে জড়িতদের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram