ঢাকা
logo
প্রকাশিত : December 11, 2025

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পড়ে কফিন মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পড়ে কফিন মিছিল করেছে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় জেলা বিএনপি’র সাবেক সহপ্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

মিছিলে নেতাকর্মীরা কাফনের কাপড় পড়ে অংশ নেয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল সদর আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। এ অবস্থায় মনোনয়ন ঘোষণা করা ঠিক হয়নি। সদরের জন্ম এমন কাউকে মনোনয়ন না দিয়ে অন্য উপজেলার জন্ম এমন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। এতে তৃনমূল নেতাকর্মী হতাশ। আমরা দ্রুতই মনোনয়ন পরিবর্তন করে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার দাবি করছি। তা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram