ঢাকা
logo
প্রকাশিত : December 11, 2025

ডেমরায় ১৯ লাখ টাকার মালামাল ও নগদ টাকা চুরি, থানায় মামলা

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় এম কে স্টিচিং ওয়্যার ইন্ডাস্ট্রিজ নামে একটি গার্মেন্টস কারখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা চোরের দল তালা ভেঙে নগদ ৫ লাখ টাকাসহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল চুরি করে।

এ ঘটনায় কারখানার পরিচালক মো. মাসুম খান গত বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ডেমরা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন। গত ৭ ডিসেম্বর ডেমরার ঠুলঠুলিয়া এলাকায় অবস্থিত গার্মেন্টসটিতে গভীর রাত ৩টা থেকে ভোর পৌনে ৫টার মধ্যে এ চুরির ঘটনাটি ঘটেছে বলে জানান কর্তৃপক্ষ। এদিকে ওই মামলায় কারখানার তিন কর্মচারী-মো. সাইফুল ইসলাম (২৩), মো. রাকিব হোসেন (২২) ও আবু সুফিয়ান (২৮)-কে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়।

জানা যায়, গার্মেন্টেসের শ্রমিকরা গত ৭ ডিসেম্বর রাত ৩টার দিকে কাজ শেষে কারখানায় তালা লাগিয়ে চলে যান। পরে রাত প্রায় পৌনে ৫টার দিকে শ্রমিক মো. বাবুল কারখানার তালা ভাঙা এবং বিদ্যুৎ লাইন কাটা অবস্থায় দেখে পরিচালক মাসুমকে ফোন করে জানায়। এদিকে সকাল ৬টার দিকে মাসুম ও তার সহকর্মীরা কারখানায় গিয়ে দেখেন, সিসিটিভি ক্যামেরার ডিভিআর, মনিটর, বিদ্যুতের সংযোগ তার, মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ও অফিস ড্রয়ারে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা সহ মোট প্রায় ১৯ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, আসামিদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram