

নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, শেখ হাসিনা যে অন্যায়-অত্যাচার, নির্যাতন খুন-গুম করেছে তাই নয়। তারা শেয়ার বাজারসহ দেশের ব্যাংকগুলোও লুটপাট করে বিদেশে বেগমপাড়া গঠন করেছে। দেশের টাকা লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ না হয়ে তারা বটগাছ হয়েছে। তারা পুকুর নয়, সাগর চুরি করার ফলে দেশের এক তৃতীয়াংশ দরিদ্র ঝুকিতে রয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনা হবে। দেশের কোন নারী-শিশু না খেয়ে থাকবেনা, তাদের আর কষ্ট করতে হবে না।
তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা বিএনপির সদস্য কাজী ওয়াসিম এর সভাপতিত্বে তার পিতার মরহুম কাজিমউদ্দিন ফাউন্ডেশন আয়োজিত মাধবদীতে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও তিন হাজার অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, নরসিংদী জেলা বিএনপির নেতার আব্দুল বাতেন শাহিন, আনোয়ার হোসেন আনুসহ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
