ঢাকা
logo
প্রকাশিত : December 11, 2025

ধামইরহাট হাসপাতালে রোগীদের এনসিপি প্রার্থীর খাবার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র মনোনীত এমপি প্রার্থীর উদ্যোগে রোগীদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৫০ জন রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় রোগীদের হাতে খাবার তুলে দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক ও নওগাঁ-২ আসনে মনোনীত এমপি প্রার্থী মাহফুজার রহমান চৌধুুরী রুবেল।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল চিকিৎসক ডা. মো. জহুরুল ইসলাম, ধামইরহাট উপজেলা শাখার এনসিপির আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব আব্দুর রহমান, জেলা কমিটির সদস্য আফাজ উদ্দিন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram